ব্রাজিলের জয়ে থ্রী-পিস পড়ে নাচ, বিএনপি নেতা বহিষ্কার

টাঙ্গাইলের মির্জাপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি নাচের ভিডিওকে কেন্দ্র করে খন্দকার আমিনুর ইসলাম মিন্টু নামে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা বিএনপি।
বিজ্ঞাপন
রবিবার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খন্দকার আমিনুর ইসলাম মিন্টু, যিনি গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে ওয়ার্ড সভাপতির পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাজিলের একটি ফুটবল ম্যাচে জয়ের পর উদ্যাপনের অংশ হিসেবে থ্রি-পিস পরিহিত অবস্থায় জনসমক্ষে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।
তবে এ বিষয়ে খন্দকার আমিনুর ইসলাম মিন্টুর বক্তব্য পাওয়া যায়নি।








