নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান

নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ও পাইকারচর এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে তিনটি বাসার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে এ বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদুল হাসানের দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন নরসিংদীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খালিদ হোসেন শিমুল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অভিযান চলাকালে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার অপরাধে তিনজন বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তাদের বাসার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি পৃথকভাবে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ঘটনায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খালিদ হোসেন শিমুল বলেন, সরকারি সম্পত্তির অপব্যবহার এবং অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পত্তি রক্ষা এবং রাজস্ব ক্ষতি বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।








