শ্রীনগরে চোরাই অটোরিকশাসহ চক্রের ৭ সদস্য গ্রেফতার

শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত অটোরিক্সাসহ মোট ৭ জনকে গ্রেফতার হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার জশুরগাঁও এলাকা থেকে চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ পাইকশা গ্রামের হালিম মৃধার ছেলে সুমন মৃধা (৪৫), জশুরগাঁও গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জিসান (২৩), দেলোয়ার শেখের ছেলে নূর হোসেন (২২), ওহিদ খা’র ছেলে মনির (৪০), পশ্চিম বেজগাঁও গ্রামের মোল্লাবাড়ির হাশেম শেখের ছেলে সফিকুল ইসলাম বাবু (২০), উত্তর কোলাপাড়া গ্রামের আব্দুর রব শিকদারের ছেলে সাজ্জাত কবির (৩৫)। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এই চক্রের ১ সদস্য পালিয়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে এএসআই শিমুল শাহ ও সঙ্গীয় পুলিশ সদস্যরা শ্রীনগর-দোহার সড়কের জশুরগাঁও এলাকায় জব্বারের অটো গ্যারেজের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেন। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী চোরাইকৃত ৪টি ব্যাটারিসহ ১টি অটোরিক্সা উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত প্রেরিত এক বার্তায় জানান, আসামীদেরকে মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।








