কাজ শেষে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জয় মাহমুদ ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত মধ্যরাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন জয়। এ সময় কয়েকজন যুবক অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর আলম হোসেন বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
বিজ্ঞাপন








