Logo

টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ওঠা যাবে না ট্রেনে

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
৯ অক্টোবর, ২০২৬, ১৮:২৯
টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ওঠা যাবে না ট্রেনে
ছবি: সংগৃহীত

সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারি ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। আগামী ১২ অক্টোবর থেকে টিকিটে উল্লেখিত নামের সঙ্গে যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নাম না মিললে তাঁকে ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান শেষে এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

এর আগে সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম টিকিট কালোবাজারি প্রতিরোধে স্টেশনে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যাত্রীদের টিকিট যাচাইয়ের উদ্যোগ নিয়েছিলেন। তবে তিনি বদলি হওয়ার পর সেই কার্যক্রম আর নিয়মিত থাকেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে টিকিট বিক্রিতে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সম্প্রতি সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারি নিয়ে স্বপ্রণোদিত হয়ে মামলা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান। গত ২২ সেপ্টেম্বর সিলেটের আদালতে করা সিআর মামলা ০১/২০২৬-এর তদন্তভার দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। গত ১ অক্টোবর মামলার নথি পিবিআইয়ের সিলেট কার্যালয়ে পৌঁছায়।

এ ঘটনার পর সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রি ও যাত্রীদের পরিচয় যাচাই নিয়ে নতুন করে তৎপর হয় জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে চারজন ম্যাজিস্ট্রেট স্টেশনে অভিযান চালান। এ সময় টিকিট বিক্রি ও পরিচয় যাচাইয়ে বিভিন্ন অসংগতি পাওয়া যায়। কয়েকজন যাত্রীর টিকিটে থাকা নামের সঙ্গে এনআইডির নামের অমিলও ধরা পড়ে।

বিজ্ঞাপন

অভিযান শেষে জেলা প্রশাসক জানান, ১২ অক্টোবর থেকে টিকিটের নাম ও এনআইডির তথ্য মিলিয়ে দেখা হবে। সিলেট থেকে ঢাকা কিংবা অন্য কোনো গন্তব্যে যেতে হলে টিকিটের তথ্যের সঙ্গে পরিচয়পত্রের নামের মিল থাকতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নিয়মটি পুরোপুরি কার্যকর করার আগে যাত্রীদের তিন থেকে চার দিন সময় দেওয়া হচ্ছে। ১২ অক্টোবর থেকে এ বিষয়ে কঠোরতা আরোপ করা হবে। তিনি নিজেও পরিচয়পত্র যাচাই করবেন এবং স্টেশনে নিয়মিত ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

জেলা প্রশাসনের এ উদ্যোগের লক্ষ্য ট্রেনের টিকিটে অনিয়ম ও কালোবাজারি নিয়ন্ত্রণের পাশাপাশি প্রকৃত টিকিটধারীদের ভ্রমণ নিশ্চিত করা। যাত্রীদের তাই ট্রেনে ওঠার আগে টিকিটের নামের সঙ্গে এনআইডির তথ্য মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD