Logo

তাজমিনের নিখোঁজ হওয়ার আগে কী ঘটেছিল, সামনে এলো রাজুর প্রসঙ্গ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৬, ১৪:২৭
তাজমিনের নিখোঁজ হওয়ার আগে কী ঘটেছিল, সামনে এলো রাজুর প্রসঙ্গ
ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সামনে এসেছে নতুন তথ্য। এ ঘটনায় আলোচনায় এসেছেন রাজু চৌধুরী নামের ২০ বছর বয়সী এক তরুণ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের পর তাজমিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানা গেছে। মাত্র ১৭ দিনের এই সম্পর্কের জেরে বাড়ি ছেড়েছিল কিশোরীটি। রাজুর সঙ্গে সে কক্সবাজারেও গিয়েছিল।

বিজ্ঞাপন

তাজমিন চার দিন ধরে নিখোঁজ থাকলেও ঠিক কোন দিন কক্সবাজারে গিয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রথমে পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় যায় সে। পরে কুমিল্লায় ফিরে সেখান থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে জানিয়েছিল, এক বান্ধবীর বাসায় যাচ্ছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার থেকে আসা আইকনিক এক্সপ্রেসের বাস থেকে কুমিল্লার প্রবেশমুখ পদুয়ারবাজার বিশ্বরোডের হোটেল নূরজাহানে নামে তাজমিন।

কক্সবাজারের কক্সেস পেনারেমিক ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সির আবদুল্লাহ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার পর তাজমিন তার বন্ধু রাজুকে সঙ্গে নিয়ে বাসের টিকিট কাটতে তাদের কাউন্টারে আসে। তখন তাদের একজন ছেলে ও একজন মেয়ে হিসেবে মনে রেখেছিলেন তিনি। সাধারণ যাত্রী হিসেবেই দেখেছিলেন তাদের। পরদিন বুধবারের জন্য ছেলেটি একটি টিকিট কাটে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বুধবার দুপুর ১২টার দিকে আইকনিক এক্সপ্রেসের বাসটি কক্সবাজার থেকে কুমিল্লার উদ্দেশে ছেড়ে আসে। রাতে বাসটি হোটেল নূরজাহানে পৌঁছায়। বাসটি ঢাকা পর্যন্ত চলাচল করে।

তাজমিন হত্যার ঘটনা আলোচনায় আসার পর আবদুল্লাহ বিষয়টি নিয়ে খোঁজখবর নেন এবং বাসে দেখা মেয়েটিকে তাজমিন হিসেবে শনাক্ত করেন। পুলিশ তার কাছে তথ্য জানতে চাইতে পারে—এমন ধারণা থেকে তিনি আগেই বিষয়টি মনে রাখেন। পরে জানতে পারেন, তাজমিনের সঙ্গে থাকা ছেলে বন্ধুটি হত্যাকাণ্ডে জড়িত নয়। হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়া (৩৫)। এরপর ওই তরুণের বিষয়ে আর খোঁজ নেননি তিনি।

বিজ্ঞাপন

এদিকে তাজমিনের মা কেয়া খাতুন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেলে মেয়ের সঙ্গে তার শেষ কথা হয়েছিল। তখন তাজমিন জানিয়েছিল, সে এক বান্ধবীর সঙ্গে আছে। মেয়েকে নিয়ে আসতে বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলেছিলেন মা। কিন্তু কেয়া খাতুন বান্ধবীর নাম এবং তার মা-বাবার পরিচয় জানতে চাইলেও তাজমিন কিছু জানায়নি।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে আসা বাস থেকে পদুয়ারবাজারের হোটেল নূরজাহানে নামে তাজমিন। এরপর শহরের রেইসকোর্স এলাকার বাসায় যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে সে। গ্রেপ্তার অটোরিকশাচালক সুমন তাকে ঘটনাস্থলে নিয়ে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন বলে পুলিশের ভাষ্য।

পরদিন বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD