দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে প্রস্তুত মারিশ্যা জোন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) মারিশ্যা জোনের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি।
সভায় জোন কমান্ডার বলেন, এই অঞ্চলের সকল নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নের স্বার্থেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সমন্বিত পরিকল্পনা, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীলতার মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা সম্ভব।
তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। দুর্গাপূজা উপলক্ষেও সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞাপন
জোন কমান্ডার আরও জানান, পূজার সময় সহিংসতা, নাশকতা, গুজব ও বিশৃঙ্খলা প্রতিরোধে বেসামরিক প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। এ লক্ষ্যে তথ্য আদান-প্রদান, দ্রুত সাড়া দেওয়া এবং যৌথ টহল কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিজ্ঞাপন
পাশাপাশি পূজাকে কেন্দ্র করে গুজব, অপপ্রচার ও সামাজিক-সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধে সবাইকে সতর্ক, সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।
জোন কমান্ডার আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় বাঘাইছড়িতে আনন্দঘন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হবে।
সভায় বাঘাইছাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি, ১৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি, উপজেলা কৃষি কর্মকর্তা, আনসার-ভিডিপি কর্মকর্তা, মারিশ্যা জোনের ভারপ্রাপ্ত অপারেশনস অফিসার মেজর অমিত কুমার সাহা (এএমসি), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।








