কক্সবাজারে আটক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

কুমিল্লায় তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজার থেকে আটক রিয়াজ উদ্দিন রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে কক্সবাজার সদর থানা থেকে তাঁকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা দেন পুলিশের একটি দল।
বিজ্ঞাপন
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে কুমিল্লা পুলিশের একটি দল থানায় এসে রাজুকে নিয়ে যায়।
এর আগে রবিবার রাত ৯টার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. অহিদুর রহমান জানান, তাজমিন হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে রাজুকে আটক করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, রাজু পুলিশকে জানিয়েছেন, তিনি তাজমিনকে কক্সবাজারে নিয়ে এসেছিলেন। রাজু নিহত তাজমিনের কথিত প্রেমিক বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আটক হওয়ার আগে বিভিন্ন গণমাধ্যমের কাছে রাজু তাঁদের সম্পর্কের বিষয়ে বক্তব্য দেন। তিনি জানান, ইনস্টাগ্রামের মাধ্যমে তাজমিনের সঙ্গে তাঁর পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে।
রাজুর ভাষ্য অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর ভোরে তাজমিন কক্সবাজারে পৌঁছান। ওই দিন তাঁরা কলাতলীর একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন। পরদিন দুপুরে তাজমিন একাই বাসে করে কুমিল্লার উদ্দেশে রওনা হন। কুমিল্লায় পৌঁছানোর পর তিনি হত্যাকাণ্ডের শিকার হন।
বিজ্ঞাপন
এ ঘটনায় তদন্ত চলছে। হত্যাকাণ্ডে রাজুর সংশ্লিষ্টতা এবং ঘটনার বিস্তারিত বিষয়ে তদন্ত শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আরও তথ্য জানা যেতে পারে।








