Logo

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই বোনের

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৩ অক্টোবর, ২০২৬, ২১:৫৩
ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই বোনের
প্রতীকী ছবি।

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাতেমা (৭) ও নাহিদা (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের শাহাবউদ্দিনের মেয়ে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, বাড়িতে নতুন একটি ঘরে বৈদ্যুতিক কাজ করার জন্য পুরোনো ঘর থেকে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সংযোগের তারে ত্রুটি থাকায় স্টিলের দরজায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার সময় ফাতেমা ও নাহিদা ঘরের ভেতরে ছিল। ঘর থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার সময় শিশু দুটির মা ঘাস কাটতে বাড়ির বাইরে ছিলেন। তাদের বাবা শাহাবউদ্দিনও বাড়িতে ছিলেন না।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের খবর শুনে তিনি গ্রাম পুলিশের মাধ্যমে খোঁজখবর নিয়েছেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, দুই শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD