Logo

কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৬

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
১৭ অক্টোবর, ২০২৬, ১৩:০৭
কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আগুনে পুড়ে পুরো রিসোর্টটি ছাই হয়ে গেছে। এ ঘটনায় পর্যটকসহ আরও কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য জানান, নিহত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর তারা আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনাস্থল থেকে উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান মজুমদার জানান, অগ্নিকাণ্ডের পর বর্তমানে উদ্ধার অভিযান চলছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD