রিসোর্ট অগ্নিকাণ্ডে ঢাবি শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন নিহত

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ১০ জন পর্যটক। নিহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী নাফিজ তেহামী এবং তাঁর পরিবারের ছয় সদস্য রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
নাফিজ তেহামীর পরিবারের নিহত অন্য সদস্যরা হলেন তাঁর বোন মেলিতা মেহেজাবিন আলভি, লায়লা জাহান নাবিলা, মালিহা মিলা, সাবরিন ও শিশু ফাইজান আহাম্মেদ। পরিবারের মোট নয়জন সদস্য ওই রিসোর্টে অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। এক বিবৃতিতে তিনি জানান, কক্সবাজার ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে নাফিজ তেহামীসহ তাঁর পরিবারের ছয় সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।
বিবৃতিতে সাদিক কায়েম বলেন, “এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এই মর্মান্তিক ঘটনায় গভীরভাবে শোকাহত।”
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ রিসোর্টটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা এবং উদ্ধারকাজ শুরু করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উদ্ধার অভিযান চালিয়ে সকাল ১০টা পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ জনে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিচয় ও পরিবারের সদস্যদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোকের ছায়া নেমে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ও স্বজনদের মধ্যে। অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালে।








