Logo

দুই প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণ গেল তিন মাসের শিশুর

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
১৭ অক্টোবর, ২০২৬, ১৮:১১
দুই প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণ গেল তিন মাসের শিশুর
ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিন মাস বয়সী শিশু আয়াতের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ২০ মিনিটে জৈন্তাপুর উপজেলার বিরাইমারা সেতুর পূর্ব পাশে দুর্ঘটনাটি ঘটে। জাফলং থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে দুই গাড়ির চার আরোহী আহত হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত শিশু আয়াতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আয়াত গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা হাসানুজ্জামানের ছেলে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা দুর্ঘটনা ও শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD