Logo

রাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, নিহত ১

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৫, ১২:৩২
রাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, নিহত ১
প্রতীকী ছবি।

রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে ফাঁকা জায়গায় এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় কে বা কারা জড়িত এবং কী কারণে গুলি চালানো হয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD