Logo

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, আহত ১

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৫৪
রাজধানীতে ককটেল বিস্ফোরণ, আহত ১
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. আজিম (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত আজিম স্থানীয় একটি ডেইরি ফার্মে কর্মরত ছিলেন। বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বিকেলে আজিম ফার্মের পাশের মাঠে ঘাস কাটছিলেন। এ সময় ঘাস কাটার কাঁচির আঘাতে বলের মতো দেখতে একটি বস্তু হঠাৎ বিস্ফোরিত হয়। এতে তার বাম হাতের তালু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাম পায়ের রানেও আঘাত লাগে।

বিজ্ঞাপন

জোসনা ডেইরি ফার্মের মালিক শফিকুল ইসলাম সাদেক জানান, বিস্ফোরণের পরপরই আজিমকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি ধারণা করেন, ঘাস কাটার সময় যে বস্তুটি বিস্ফোরিত হয়েছে, সেটি পরিত্যক্ত কোনো ককটেল হতে পারে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আহত ওই যুবকের বাম হাতের তালু ক্ষতবিক্ষত হয়েছে এবং বাম পায়ের রানেও আঘাত রয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD