পূজামণ্ডপ পাহারা দিয়ে সনাতনীদের ঋণ শোধ করতে চাই

পূজামণ্ডপ পাহারা দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ঋণ শোধ করতে চান ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সবার নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। গত জাতীয় নির্বাচনে তারা আমাকে বিজয়ী করে ঋণী করেছে। সেই ঋণ শোধাতে চাই তাদের সকল ভাল কাজের পাশে থেকে ও শান্তি নিরাপত্তা নিশ্চিত করে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার নবমীতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তরচর পালবাড়ি পূজামণ্ডপে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
খন্দকার আবু আশফাক বলেন, পূজামণ্ডপ পাহারা দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ঋণ শোধ করতে চান তিনি। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। স্বাধীনতার পর গত ৫৫ বছরে সনাতনীরা আনন্দ উৎসাহ নিয়ে বিএনপিকে সমর্থন দিয়েছে।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি পূজার আয়োজক, ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন এবং দলের পক্ষে মন্দিরে নগদ অর্থের অনুদান তুলে দেন। উপজেলার ১৪টি ইউনিয়নে ২০১টি পূজামন্দিরে সংসদ সদস্য গত তিনদিন ঘুরে দলীয় নেতাকর্মীদের পাহারার দায়িত্ব পর্যবেক্ষন করছেন বলে জানান।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, বিএনপি নেতা আবু শফিক খন্দকার, এরশাদ আল মামুন, মিজানুর রহমান, যুবদল নেতা রাহিন ইসলামসহ জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতা-কর্মী এবং পূজা উদ্যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।








