Logo

বিএনপির মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৮
বিএনপির মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাবের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় প্রেসক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD