Logo

সব নারীর জন্য নিরাপদ হবে বাংলাদেশ: ডা. জুবাইদা রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ, ২০২৬, ১২:৪৬
সব নারীর জন্য নিরাপদ হবে বাংলাদেশ: ডা. জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সব নারী ও কন্যার জন্য নিরাপদ দেশ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. জুবাইদা রহমান বলেন, “অদম্য মনোবলই সবচেয়ে বড় শক্তি। বেগম খালেদা জিয়ার নারী শক্তি তার দৃঢ়তায়, আর নেতৃত্বের শক্তি ছিল সাহসে।”

নারীর সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “নারী যখন এগিয়ে যায়, পুরো জাতিও এগিয়ে যায়। বাংলাদেশও সব নারী এবং কন্যার জন্য নিরাপদ দেশ হবে।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD