Logo

রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জুন, ২০২৬, ১২:৩৩
রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ডিএমপির বিভিন্ন ইউনিট পৃথক অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে। রাজধানীর একাধিক থানার আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, থানাভিত্তিক গ্রেপ্তারের মধ্যে রমনা থানা এলাকা থেকে ২ জন, ধানমন্ডি থেকে ১০ জন, বংশাল থেকে ১ জন, খিলক্ষেত থেকে ২ জন, কদমতলী থেকে ১ জন, মোহাম্মদপুর থেকে ৮ জন, মিরপুর থেকে ১ জন এবং তুরাগ থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির ভাষ্য অনুযায়ী, আটটি থানার পৃথক অভিযানে মোট ২৬ জনকে আটক করা হয়েছে, যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD