১৫ আগস্ট ঢাকাসহ সারাদেশে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার (১৪ আগস্ট) সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞাপন
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপির দলীয় কার্যালয় ও স্থানীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।
বিজ্ঞাপন
এ ছাড়া ঢাকা মহানগরসহ দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও অন্যান্য প্রশাসনিক পর্যায়ে বিএনপি এবং দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একই ধরনের কর্মসূচি পালন করা হবে।
দলের পক্ষ থেকে এসব কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।








