রাজধানীর ৪ এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানী ঢাকার ৪ এলাকায় বিতরণ লাইনের উন্নয়নকাজের কারণে মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তনের কাজের জন্য আজ ২৫ আগস্ট (মঙ্গলবার) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও ও কেরানীগঞ্জের আংশিক এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এছাড়া, এসব স্থানের আশাপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার বিষয়ে সংশ্লিষ্টরা কাজ করবেন বলে জানানো হয়েছে।








