Logo

মিরপুরের পর এবার মেরুল বাড্ডায় বাসে আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২১:২৩
মিরপুরের পর এবার মেরুল বাড্ডায় বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ও মেরুল বাড্ডায় একই সন্ধ্যায় পৃথক তিনটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধ্য বাড্ডা, মিরপুর-১১ ও মিরপুর-১ নম্বর মোড়ে এসব ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা যায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে। বাইরে থেকে স্থানীয় কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, কে বা কারা বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে বাসটি পুরোপুরি পোড়েনি। তিনি জানান, ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।

এদিকে একই সন্ধ্যায় মধ্য বাড্ডাতেও একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD