Logo

রাজধানীর মিরপুরে আরও একটি বাসে আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৩৭
রাজধানীর মিরপুরে আরও একটি বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর ১ নম্বর মোড়ে ‘অভিযাত পরিবহনের’ বাসটিতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে। বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে বাসে আগুন লাগার কোনো তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই বলে জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, কে বা কারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে বাসটি পুড়ে যায়নি। এ ঘটনায় পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

এর আগে শনিবার সন্ধ্যায় মিরপুর-১১ নম্বর এলাকায় শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে জমজম টাওয়ারের পাশে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD