হাসপাতালের অব্যবস্থাপনা নিরসনে দ্রুত পদক্ষেপ চেয়ে মানববন্ধন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করা, সাম্প্রতিক অগ্নিকাণ্ডে হতাহতদের যথাযথ স্বীকৃতি ও ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কথিত বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। ‘ময়মনসিংহ মঞ্চ’-এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ময়মনসিংহ মঞ্চের প্রধান সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ, সদস্য আনোয়ার হোসেন, আবুবকর সিদ্দিকসহ অন্যরা।
বক্তব্যে ময়মনসিংহ মঞ্চের প্রধান সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে নানা ধরনের অব্যবস্থাপনা রয়েছে। এর ভয়াবহ পরিণতি আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় যে ঘাটতি রয়েছে, তা দ্রুত দূর করতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডে যারা আহত ও নিহত হয়েছেন, তাদের বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। অগ্নিকাণ্ডে হতাহতদের বিষয়ে প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। আমরা কোনো ধরনের গোপনীয়তা বা বিভ্রান্তিকর তথ্য চাই না।
ইমতিয়াজ আহমেদ বলেন, হাসপাতালে নিহত প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের উন্নত ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে নিহত ও আহতদের পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের বিষয়ে স্বচ্ছ তদন্তের দাবি জানান। পাশাপাশি ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।








