মমেক হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও সভা

দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১২ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সচেতনতামূলক র্যালি, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে ডেঙ্গুর বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন রাখার বিষয়ে কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের সচেতন করা হয়।
আয়োজকরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতি শনিবার বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিয়মিত এ কার্যক্রমের মাধ্যমে হাসপাতাল এলাকায় মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি রোগী, স্বজন ও কর্মীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আলোচনা সভায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম এবং ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা জাহিদ কামাল বিপুসহ কলেজ ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। একই সঙ্গে কোনো স্থানে যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
বক্তারা বলেন, সম্মিলিত সচেতনতা ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
বিজ্ঞাপন
সবার প্রত্যাশা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে গড়ে উঠবে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ।








