Logo

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৪৩
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণাধীন লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ তদন্ত কমিটি গঠন করে। হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. গোলাম রহমানকে কমিটির প্রধান করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দীন খান, ফায়ার সার্ভিসের একজন সহকারী পরিচালক, গণপূর্ত বিভাগের একজন নির্বাহী প্রকৌশলী এবং গণপূর্ত বিভাগের বিদ্যুৎ বিভাগের একজন প্রকৌশলী।

সোমবার সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণাধীন লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে গিয়ে কয়েকজন আহত হন।

বিজ্ঞাপন

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে এক শিশুসহ ছয়জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের পর চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও তারা পদদলিত হয়ে মারা গেছেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন। তাঁদের মধ্যে দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

অন্য দুজনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

অগ্নিকাণ্ডের পর সোমবার রাতে ময়মনসিংহের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন। পরে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।

ঘটনার প্রকৃত কারণ, অগ্নিকাণ্ডের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে এখন পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ করবে। নির্ধারিত সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD