রিয়াদে বিস্ফোরণের পর আরামকোর জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি জ্বালানি ট্যাংকে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় বাসিন্দারা রিয়াদে বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনার পর বিমানবন্দরের দিক থেকে কালো ধোঁয়া ও আগুন দেখতে পান।
বিজ্ঞাপন
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, আরামকোর লোগোযুক্ত একটি পুড়ে যাওয়া জ্বালানি ট্যাংকে আগুন জ্বলতে দেখা গেছে। আগুন নেভাতে দমকলকর্মীদের কাজ করতেও দেখা যায়।
তবে কী কারণে জ্বালানি ট্যাংকে আগুন লাগল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা দেয়নি। রয়টার্সও জানিয়েছে, আগুনের সঠিক কারণ তখনো স্পষ্ট ছিল না।
এর আগে শনিবার ভোরে রিয়াদসহ কয়েকটি এলাকায় সৌদি কর্তৃপক্ষ সম্ভাব্য ‘শত্রুতাপূর্ণ আকাশীয় হুমকি’র সতর্কতা জারি করেছিল। সতর্কতার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান স্থানীয়রা। পরে সতর্কতা প্রত্যাহার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া ও আগুন দেখা যাওয়ার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ বিমানবন্দরটিকে সর্বোচ্চ ৫.০ ডিসরাপশন ইনডেক্সে দেখায়। এতে উল্লেখ করা হয়, সেখানে দীর্ঘ বিলম্ব ও একাধিক ফ্লাইট বাতিলের মতো বড় সমস্যা দেখা দিয়েছে।
রয়টার্সের প্রকাশিত ছবি ও ভিডিওতেও বিমানবন্দরের কাছে জ্বালানি সংরক্ষণ এলাকার ওপর বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
বিজ্ঞাপন
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ইয়েমেনের হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত নতুন করে তীব্র হয়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি ভূখণ্ডে হামলা এবং দেশটির জ্বালানি অবকাঠামোকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে রিয়াদের জ্বালানি ট্যাংকে আগুন লাগার সঙ্গে কোনো নির্দিষ্ট হামলার সরাসরি সম্পর্ক এখনো সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।
সূত্র: এএফপি, রয়টার্স








