রিয়াদ বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া, বাতিল বহু ফ্লাইট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া ও আগুন দেখা গেছে। এর মধ্যে বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ও অনেক ফ্লাইট বিলম্বিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। তাদের ডিসরাপশন ইনডেক্সে বিমানবন্দরটিকে সর্বোচ্চ ৫.০ মাত্রায় রাখা হয়েছে, যা বড় ধরনের বিলম্ব ও একাধিক ফ্লাইট বাতিলের পরিস্থিতি নির্দেশ করে।
এদিকে বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ধোঁয়া ও আগুন দেখতে পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এএফপিকে এক বাসিন্দা বলেন, ‘বিমানবন্দরের দিকে আমরা কালো ধোঁয়া ও আগুন দেখতে পেয়েছি।’
এর আগে শনিবার ভোরে রিয়াদ ও আশপাশের এলাকায় সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করেছিল সৌদি কর্তৃপক্ষ। এর আগে রাজধানীতে বিস্ফোরণের শব্দও শোনা যায়। পরে সৌদি সিভিল ডিফেন্স সতর্কতা তুলে নেয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
রয়টার্স জানিয়েছে, সতর্কতার পর রিয়াদের বিভিন্ন এলাকায় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে বিমানবন্দরের কাছে ধোঁয়া ও আগুনের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সৌদি সরকারের গণমাধ্যম দপ্তরও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
এদিকে ইয়েমেনের হুথিদের সঙ্গে সৌদি আরবের নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যেই রিয়াদে এই ঘটনা ঘটল। গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় হুথিদের হামলা ও পাল্টা সামরিক অভিযানের খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
শুক্রবার হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিরুদ্ধে কিছু ‘অপরাধমূলক প্রচেষ্টার’ অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। এর পরই রিয়াদসহ কয়েকটি এলাকায় সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করা হয়।
তবে বিমানবন্দরের কাছে আগুন বা ধোঁয়ার সঙ্গে কোনো হামলার সরাসরি সম্পর্ক এখনো সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেনি। ফলে ঘটনার কারণ সম্পর্কে চূড়ান্ত তথ্যের জন্য আরও তদন্তের প্রয়োজন রয়েছে।
সূত্র: এএফপি








