Logo

ঈদ ও গ্রীষ্ম মৌসুম উপলক্ষে বিশেষ অফারে প্রস্তুত ওয়ালটন প্লাজা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ মে, ২০২৬, ১৮:১৪
ঈদ ও গ্রীষ্ম মৌসুম উপলক্ষে বিশেষ অফারে প্রস্তুত ওয়ালটন প্লাজা
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালকে সামনে রেখে দেশজুড়ে সাত শতাধিক আউটলেটে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের বিশাল সংগ্রহ নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে ওয়ালটন প্লাজা। গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার, সহজ কিস্তি সুবিধা এবং বিক্রয়োত্তর সেবাও চালু রেখেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান জানান, ঈদ ও গরমের মৌসুমে গ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়ে দেশব্যাপী ওয়ালটন প্লাজার সব আউটলেটে প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রাখা হয়েছে।

তিনি বলেন, দেশের ৭০০-এর বেশি ওয়ালটন প্লাজায় এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, রিচার্জেবল ফ্যান, টেলিভিশন, ওয়াশিং মেশিন, রান্নাঘরের বিভিন্ন সরঞ্জাম, স্মার্টফোন, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স ও বিভিন্ন ডিজিটাল ডিভাইস রাখা হয়েছে। ফলে ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য সহজেই সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঈদ উপলক্ষে গ্রাহকদের জন্য আকর্ষণীয় মূল্যছাড় ও নানা ধরনের অফার রাখা হয়েছে। পাশাপাশি দেশব্যাপী বিক্রয়োত্তর সেবাও নিশ্চিত করছে ওয়ালটন প্লাজা।

মোহাম্মদ রায়হান বলেন, “গ্রাহকদের সন্তোষজনক কেনাকাটার অভিজ্ঞতা দিতে আমরা মানসম্মত পণ্য, প্রতিযোগিতামূলক মূল্য ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে কাজ করছি।”

তিনি আরও বলেন, নগদ মূল্যের পাশাপাশি সহজ শর্তে কিস্তি সুবিধা এবং বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধায় পণ্য কেনার সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

ওয়ালটন প্লাজা সূত্রে জানা যায়, কিস্তিতে পণ্য ক্রয়কারী গ্রাহকদের জন্য বিশেষ সুরক্ষা কার্ড চালু করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ সেবা ও মূল্যছাড় সুবিধা পাওয়া যাচ্ছে।

এছাড়া কিস্তি ক্রেতা সুরক্ষানীতির আওতায় কোনো গ্রাহক বা তার পরিবারের সদস্যের মৃত্যু হলে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

গ্রাহকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়ালটন প্লাজার নিজস্ব টেলিমেডিসিন সেবাও চালু রয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা দিয়ে থাকেন। সারাদেশে প্রতিটি প্লাজায় নিয়োজিত হ্যাপিনেস ও হেলথ কেয়ার অফিসারদের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এছাড়াও বিভিন্ন এলাকায় ওয়ালটন প্লাজার উদ্যোগে বছরজুড়ে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD