ফ্রি চিকিৎসাসেবা দিতে বিশেষ হটলাইন চালু ওয়ালটন প্লাজার

দেশব্যাপী গ্রাহকসেবা কার্যক্রম আরও সম্প্রসারণের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানে বিশেষ উদ্যোগ নিয়েছে ওয়ালটন প্লাজা। এ লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে একযোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনের পাশাপাশি গ্রাহকদের জন্য সার্বক্ষণিক চিকিৎসা পরামর্শ দিতে একটি বিশেষ হটলাইন চালু করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
বুধবার (২৪ জুন) দেশের ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় একযোগে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়। এ কর্মসূচির মাধ্যমে শুধু ওয়ালটন প্লাজার গ্রাহকরাই নন, সাধারণ মানুষও বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় এ কার্যক্রমের আওতায়।
রাজধানীর মিরপুর মাজার রোডে অবস্থিত ওয়ালটন প্লাজায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে মেডিক্যাল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম। একই অনুষ্ঠানে তিনি গ্রাহকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চালু হওয়া বিশেষ হটলাইন নম্বর (০৯৬০৬-৯৯০০২৯)-এরও উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই হটলাইনে কল করে ওয়ালটন প্লাজার গ্রাহকরা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য গ্রহণ করতে পারবেন। এটি ওয়ালটন প্লাজার ‘হ্যাপিনেস অ্যান্ড হেলথ কেয়ার’ প্রকল্পের অংশ হিসেবে চালু করা হয়েছে।
মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচিতে সংগৃহীত রক্ত থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এস এম মাহবুবুল আলম বলেন, গ্রাহকদের প্রতি দায়বদ্ধতা থেকেই ওয়ালটন প্লাজা নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে থাকে। কিস্তি ক্রেতা সুরক্ষা নীতিসহ নানা গ্রাহকবান্ধব কর্মসূচির মাধ্যমে ক্রেতাদের অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের অন্যান্য প্রতিষ্ঠানও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ গ্রহণে উৎসাহিত হবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, ওয়ালটন প্লাজার মানবসম্পদ বিভাগের প্রধান মো. ফয়সাল ওয়াহিদ এবং চিফ সেলস এক্সিকিউটিভ এম এম নাজমুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ওয়ালটন প্লাজার প্রতিনিধিরাও অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
মোহাম্মদ রায়হান বলেন, ওয়ালটন প্লাজা শুধু পণ্য বিক্রির মধ্যেই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি; বরং গ্রাহকদের আর্থ-সামাজিক কল্যাণেও ভূমিকা রাখছে। এর ফলে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে।
তিনি আরও জানান, কিস্তিতে পণ্য ক্রয়কারী গ্রাহকদের জন্য পরিচালিত ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’ বিশ্বব্যাপী একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। এই নীতির আওতায় কিস্তি চলাকালীন সময়ে কোনো গ্রাহকের মৃত্যু হলে পণ্যের মূল্যের ভিত্তিতে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। একইভাবে পরিবারের সদস্য মৃত্যুবরণ করলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দেড় হাজারেরও বেশি কিস্তি ক্রেতা ও তাদের পরিবারকে তিন কোটির বেশি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একই সঙ্গে বহু গ্রাহকের বকেয়া কিস্তির অর্থও মওকুফ করা হয়েছে। বর্তমানে আরও কিছু পরিবার এই সুবিধা পাওয়ার অপেক্ষায় রয়েছে।
এছাড়া কিস্তি ক্রেতাদের জন্য বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, জীবন বীমা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁর সঙ্গে অংশীদারিত্বমূলক চুক্তি করেছে ওয়ালটন প্লাজা। এর ফলে সুরক্ষা কার্ডধারীরা চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য সেবায় বিশেষ ছাড় ও সুবিধা ভোগ করতে পারছেন।
বিজ্ঞাপন
ওয়ালটন প্লাজার পক্ষ থেকে জানানো হয়েছে, সুরক্ষা কার্ডধারী গ্রাহকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি প্লাজায় বিশেষভাবে নিয়োজিত ‘হ্যাপিনেস অ্যান্ড হেলথ অফিসার’ কাজ করছেন। পাশাপাশি বিশেষ বিবেচনায় নির্বাচিত গ্রাহকদের জন্য বিদেশ ভ্রমণের সুযোগসহ বিভিন্ন অতিরিক্ত সুবিধাও রাখা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও সামাজিক কল্যাণমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে ওয়ালটন প্লাজা গ্রাহককেন্দ্রিক সেবার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।








