Logo

হাসিনার ফাঁসির রায়ে ট্রাইব্যুনালের সামনে জনতার উল্লাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৫, ১৫:১২
হাসিনার ফাঁসির রায়ে ট্রাইব্যুনালের সামনে জনতার উল্লাস
ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই গণহত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত একই সঙ্গে নির্দেশ দিয়েছেন, ফাঁসির দড়ি দিয়ে সাজা কার্যকর করা হবে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করেন। রায়ের সঙ্গে সঙ্গে ঘটনাস্থল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাধারণ জনতা উল্লাস প্রকাশ করতে দেখা যায়।

উল্লাসকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য—“এ মুহূর্তে খবর এলো, শেখ হাসিনার ফাঁসি হলো” এবং “দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে।” জনতার এই প্রতিক্রিয়া রায়ের খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়।

বিজ্ঞাপন

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিলেন। পুলিশ, র‌্যাব, বিজিবি এবং এপিবিএনসহ অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা ট্রাইব্যুনাল এলাকা ঘিরে অবস্থান নেন।

এই রায় দেশের ইতিহাসে মানবতাবিরোধী অপরাধ মামলার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া এটি প্রথমবারের মতো কোনো সাবেক সরকারপ্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ, যা দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ব্যাপক প্রভাব ফেলেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD