Logo

পাঁচ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৫১
পাঁচ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্ট পৃথক পাঁচ মামলায় জামিন দিয়েছেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

পাঁচ মামলার মধ্যে চারটিতে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এসব মামলার মধ্যে রয়েছে: বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলাগুলো, যা ফতুল্লা থানাতে করা হয়েছিল। অপর একটি মামলা করা হয়েছিল সদর মডেল থানাতে, যেখানে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ছিল।

আইভীর পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।

বিজ্ঞাপন

গত বছরের ৯ মে ভোর রাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। হাইকোর্ট পরে পাঁচ মামলায় জামিন দেন। তবে পরে আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়। পরে ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD