Logo

কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১৮:৫৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
ফাইল ছবি

হত্যাচেষ্টা মামলায় আদালত থেকে জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কারামুক্ত হয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

বিজ্ঞাপন

কারা সূত্র জানায়, বিকেলের দিকে জামিননামা কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মুক্ত করা হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার জানান, সব প্রক্রিয়া শেষ করেই তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং পরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার ত্যাগ করেন।

বিজ্ঞাপন

এর আগে গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই দিনে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা আশরাফুল হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে দুটি হত্যাচেষ্টা এবং চারটি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।

অভিযুক্তের আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ আগেই জানিয়েছিলেন, অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তার মুক্তিতে আইনগত বাধা নেই। সেই অনুযায়ী আদালতের জামিন আদেশ কার্যকর হওয়ার পরই কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিজ্ঞাপন

তার মুক্তির ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যদিও সংশ্লিষ্ট মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD