যে কারনে জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুরে তার আইনজীবীর উপস্থাপিত কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তিকে বিবেচনায় নিয়েছেন আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক জাকির হোসাইন ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী নাজিয়া কিবরিয়া জানান, পরিচ্ছন্ন রাজনৈতিক জীবন, শারীরিক অসুস্থতা এবং নারী হিসেবে বিবেচনাসহ বিভিন্ন বিষয় আদালতের নজরে আনা হয়, যা জামিন মঞ্জুরে প্রভাব ফেলেছে।
আরও পড়ুন: জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন
তিনি আরও বলেন, আদালতের বেল বন্ড কারাগারে পৌঁছানোর পরই মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। অন্য কোনো মামলায় আটকের সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, আপাতত সে ধরনের কোনো তথ্য নেই। জামিন পাওয়ার পর চিকিৎসা নেওয়ার প্রস্তুতি রয়েছে।
বিজ্ঞাপন
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুকও আদালতের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় গুরুতর অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছিল।
তবে আসামিপক্ষের দাবি, ঘটনার সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই।
বিজ্ঞাপন
এর আগে গত ৭ এপ্রিল তাকে আদালতে হাজির করা হলে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে নতুন করে শুনানির পর আদালত সেই সিদ্ধান্ত পরিবর্তন করে তার জামিন মঞ্জুর করেন।








