Logo

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট, ২০২৬, ১১:৫৪
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
ছবি: সংগৃহীত

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এই রিট দায়ের করেন।

বিজ্ঞাপন

রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি নির্বাচনের চলমান প্রক্রিয়া স্থগিতের আবেদন জানানো হয়েছে।

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন

গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।

এই নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

তফসিল অনুযায়ী মনোনয়ন প্রক্রিয়া

বিজ্ঞাপন

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। এরপর কোনো প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইলে ১৮ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে। সব প্রক্রিয়া শেষে ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রিটে তফসিল স্থগিতের আবেদন

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে যাওয়ার মধ্যেই সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে আদালতের দ্বারস্থ হলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়েছেন।

এখন হাইকোর্ট রিটটি শুনানির জন্য গ্রহণ করে কি না এবং এ বিষয়ে কী আদেশ দেয়, সেটিই পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়। আদালতের সিদ্ধান্তের ওপর রাষ্ট্রপতি নির্বাচনের চলমান প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসে কি না, সেদিকেও নজর রয়েছে সংশ্লিষ্টদের।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD