Logo

নিয়োগের ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২৬, ১৮:৫৮
নিয়োগের ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
ছবি: সংগৃহীত

নিয়োগ পাওয়ার মাত্র ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন নুরুল করীম। রবিবার (১৬ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।

বিজ্ঞাপন

পদত্যাগপত্রে নুরুল করীম উল্লেখ করেন, ২০২৬ সালের ৩০ জুলাই তাকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর থেকে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছেন তিনি। তবে ব্যক্তিগত কারণে এখন আর দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলে পদত্যাগপত্রে জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত ৩০ জুলাই রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দেয় সরকার।

একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এর আগে দেওয়া সব নিয়োগ বাতিল করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে সই করেন সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নতুন নিয়োগের ওই তালিকায় সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নুরুল করীমের নামও ছিল। নিয়োগের ১৭ দিনের মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে তার পদত্যাগের বিষয়টি সামনে এলো।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD