আগের সব বাতিল, নতুন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

সরকার দেশের আইন কর্মকর্তাদের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করেছে। একই সঙ্গে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে পূর্বে বিভিন্ন সময়ে জারি করা স্মারকের মাধ্যমে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।
এতে আরও বলা হয়, Bangladesh Law Officers Order, 1972 (P.O. No. 6 of 1972)-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
নতুন নিয়োগের মাধ্যমে রাষ্ট্রের পক্ষে উচ্চ আদালতে মামলা পরিচালনা ও আইনি কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা আইন কর্মকর্তাদের কাঠামোয় নতুন সংযোজন হলো। সরকারের এই সিদ্ধান্তের ফলে পূর্বের নিয়োগাদেশগুলো কার্যকর থাকবে না এবং প্রজ্ঞাপনে উল্লেখিত নতুন আইন কর্মকর্তারাই দায়িত্ব পালন করবেন।
আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের তালিকাও প্রকাশ করা হয়েছে। নতুন নিয়োগের মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনি কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।








