Logo

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট, ২০২৬, ১৪:০২
হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
ছবি: সংগৃহীত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন রিটটি করেন। তার পক্ষে আবেদনটি দাখিল করেন আইনজীবী এবিএম ইব্রাহিম খলিল।

বিজ্ঞাপন

রিটকারী নাজমুল হোসেন হাতিয়ার তমরুদ্দির উত্তর বেজুগুলিয়া এলাকার মোশাররফ হোসেনের ছেলে।

আইনজীবী এবিএম ইব্রাহিম খলিল জানান, আবদুল হান্নান মাসউদ হলফনামার বিষয়বস্তু সম্পর্কে অবগত না হয়েই তাতে স্বাক্ষর করে জমা দিয়েছিলেন বলে নিজেই স্বীকার করেছেন। এ ঘটনাকে হলফনামা জালিয়াতি হিসেবে উল্লেখ করে এর আইনগত প্রতিকার চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রিটে হলফনামা জালিয়াতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নোয়াখালী-৬ আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী, তিনি সবচেয়ে কম বয়সী প্রার্থীও ছিলেন।

বিজ্ঞাপন

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে পরিচিতি পান হান্নান মাসউদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে তিনি সক্রিয় ছিলেন। পরে জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হওয়ার পর এনসিপির রাজনীতিতে সম্পৃক্ত হন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD