Logo

আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ আগস্ট, ২০২৬, ১২:২০
আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি
ছবি: সংগৃহীত

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। রবিবার (৩০ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তার শপথ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনিকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে এ পদে নিয়োগ দেন বলে সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। শপথ গ্রহণের দিন থেকেই এ নিয়োগ কার্যকর হয়েছে।

দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা

বিচারপতি মো. হাবিবুল গনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন বিষয়ে এলএলবি ডিগ্রিও নেন।

বিজ্ঞাপন

১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালতের আইনজীবী হিসেবে তার অন্তর্ভুক্তি হয়। এরপর ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দীর্ঘ আইন পেশার পর ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান মো. হাবিবুল গনি। দুই বছর পর ২০১২ সালের ১৫ এপ্রিল তাকে একই বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আন্তর্জাতিক সেমিনারেও অংশগ্রহণ

দীর্ঘ বিচারিক কর্মজীবনে বিচারপতি হাবিবুল গনি আইন ও বিচারসংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনেও অংশ নিয়েছেন। ওয়ার্ল্ড পিস ফোরামের উদ্যোগে আয়োজিত বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় তিনি অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পেশাগত ও প্রাতিষ্ঠানিক দায়িত্বের অংশ হিসেবে কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং ও ভারত সফর করেছেন তিনি। আপিল বিভাগে নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিচারপতি মো. হাবিবুল গনির দীর্ঘ বিচারিক কর্মজীবনে নতুন অধ্যায় যুক্ত হলো।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD