সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আইনি লড়াই করতে আগ্রহ প্রকাশ করেছেন এক বিদেশি আইনজীবী। এ বিষয়ে গ্রায়াম এল হল নামের ওই আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন।
বিজ্ঞাপন
গত ২৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কাছে আবেদনটি জমা দেওয়া হয়। বিষয়টি রবিবার (৩০ আগস্ট) সালমান এফ রহমানের একজন আইনজীবী নিশ্চিত করেছেন।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
২০২৫ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলের কাছে এ আবেদন করা হয়।
এর আগে ২০২৫ সালের ৪ ডিসেম্বর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় তাদের ফোনালাপে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ বিষয়ে কথা হয়েছিল। তাদের উসকানিমূলক বক্তব্যের পর ২০২৪ সালের ১৯ জুলাই এবং পরবর্তী সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সালমান এফ রহমান ও আনিসুল হক বর্তমানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর মামলায় সাক্ষ্যগ্রহণের কার্যক্রম চলছে।








