Logo

মেসির জোড়া গোলে মায়ামির জয়

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুলাই, ২০২৩, ২০:৪২
মেসির জোড়া গোলে মায়ামির জয়
ছবি: সংগৃহীত

লিগ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি।

বিজ্ঞাপন

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ক্লাবে পা রাখার পর থেকে সুসময় যাচ্ছে।  এবার জোড়া গোল করে দলকে জেতালেন মেসি। ম্যাচটিতে একটি গোলে তিনি অ্যাসিস্টও করেছেন।

বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৫টায় লিগ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে মেসির দল মায়ামি জয় পেয়ছে।

বিজ্ঞাপন

ক্রুজ আজুলের বিপক্ষে বদলি হিসেবে নামলেও লিগ কাপের দ্বিতীয় ম্যাচে অধিনায়কের দায়িত্ব নিয়ে মাঠে ছিলেন ম্যাচের শুরু থেকেই। আর সে কারণেই মেসি জাদু শুরু হয় ম্যাচের প্রথমেই।

বিজ্ঞাপন

মাত্র ৮ মিনিটের মাথায় সার্জিও বুসকেটস তুলে দেয়া বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে বাঁ পায়ের শট নেন মেসি। গোলপোস্টে লেগে বল ফিরে আসলে ফিরতি শটে জাল কাঁপান আর্জেন্টাইন এই তারকা।

বিজ্ঞাপন

এই গোল দেওয়ার ফলে ১০০টি ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করার মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।

বিজ্ঞাপন

ম্যাচের ২২তম মিনিটে আরও এগিয়ে যায় ইন্টারমায়ামি। এবারও দলকে এগিয়ে দেয়ার কারিগর মেসি। সতীর্থ রবার্ট টেলরের সঙ্গে বক্সে বল বিনিময় করে ব্যবধান বাড়ান মায়ামি অধিনায়ক।

বিজ্ঞাপন

বিরতি হওয়ার আগেই দলকে ৩-০ ব্যবধানে নিয়ে যান টেলর। ৪৪ তম মিনিটে পাওয়া সেই গোলের সুবাদে বড় ব্যবধান নিয়েই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

বিরতি শেষে ৫৩তম মিনিটে মেসির সুবাদে ব্যবধান ৪-০ করেন টেলর। প্রতিপক্ষ খেলোয়াড়ের ভুল পাসে বল পেয়ে মাঝমাঠ থেকে দৌড়ে এসে বক্সে ঢোকার আগে টেলরকে পাস দেন মেসি। সেখান থেকে নির্ভুল শটে লক্ষ্যভেদ করেন বড় জয় নিশ্চিত করেন টেলর।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD