বৃষ্টির পর টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় ম্যাচে। এমনকি টসের আগেই পেরিয়ে যায় মধ্যাহ্নভোজের বিরতি। পরে বৃষ্টি থামলে মাঠে গড়ায় টস। এতে জয়ী হয়ে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ম্যাচটিতে বাংলাদেশের একাদশে আনা হয়েছে তিনটি পরিবর্তন।
বিজ্ঞাপন
চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ। সিরিজের প্রথম ম্যাচ চলাকালে বাঁ কুঁচকিতে ব্যথা অনুভব করেন মুশফিক। অন্যদিকে ডান কনুইয়ের চোটে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন হাসান মাহমুদ। এ ছাড়া একাদশ থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এই তিন ক্রিকেটারের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন জাকের আলি অনিক, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, লিটন কুমার দাস, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কাস অ্যাকেরম্যান, জুবাইর হামজা, টনি ডি জর্জি, ম্যাথিউ ব্রিটজকে, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা ও এনরিখ নরকিয়া।








