Logo

লাইসেন্সবিহীন হাসপাতাল বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জানুয়ারি, ২০২৪, ২৩:৩৫
লাইসেন্সবিহীন হাসপাতাল বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বিজ্ঞাপন

লাইসেন্সবিহীন হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) এই নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তিনি বলেন, “মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা নেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।” 

বিজ্ঞাপন

অবৈধ হাসপাতাল ক্লিনিকের বিপক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে আদালতের যে নির্দেশনা আছে তা দেখে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে, নিবন্ধিত বেসরকারি হাসপাতালের সংখ্যা ৮ হাজার এবং ক্লিনিক ৯ হাজার। এর বাইরে যেসব হাসপাতাল ও ক্লিনিক এখনও নিবন্ধিত হয়নি তাদের বিরুদ্ধে শিগগির অভিযান চালানো হবে বলে জানিয়েছেন অধিদফতরের এডিজি ডা. আহমেদুল কবীর।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD