নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টে কোনো পরিবর্তন আনতে চাইলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিজ্ঞাপন
শনিবার (২৪ অক্টোবর) সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, সঠিক প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন করা হবে। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করতে নিজেদের মতো করে সংবিধান সংশোধন করেছিল। তবে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার সেই পথে হাঁটবে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া আইন, শাসন ও বিচার বিভাগসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বাধীনতা নিশ্চিত করা এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।








