Logo

শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী শিরিন শিলা

profile picture
জনবাণী ডেস্ক
২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৩২
শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী শিরিন শিলা
ছবি: সংগৃহীত

আর এ সিনেমার শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি

বিজ্ঞাপন

সম্প্রতি ‘শেষ বাজি’ নামে নতুন একটি ছবি মুক্তি পেয়েছে শিরিন শিলার। প্রেক্ষাগৃহে ছবিটি মোটামুটি ভালোই ব্যবসা করেছে। এদিকে এই অভিনেত্রী ‘যাযাবর’ নামে নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন। আর এ সিনেমার শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

শিরিন শিলা এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, নতুন ছবি ‘যাযাবর’র শুটিং করতে গিয়ে ঠান্ডা লেগে গেছে, ফলে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। ডাক্তার কয়েকদিন বেড রেস্টে থাকার নির্দেশনা দিয়েছেন। তাই এখন বিশ্রামে আছি। একটু সুস্থ হলেই আবারও শুটিংয়ে ফিরব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘যাযাবর’ ছবিতে একজন স্কুল শিক্ষকের মেয়ের চরিত্রে অভিনয় করছেন এই নায়িকা। তিনি বলেন, ‘বাবা পেশায় স্কুলশিক্ষক। মা অসুস্থ রোগী। বলতে পারেন, এটি একটি অনেক সংগ্রামী চরিত্র। তবে এ ধরনের চরিত্রে প্রথম কাজ করছি।’ নতুন এই সিনেমাটিতে শিলার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা আরজু। সিনেমাটিতে পরিচালক হিসেবে আছেন তাজু কামরুল।

‘অনেক অনেক ছবির অফার পাচ্ছি কিন্ত খুব বেশি একটা সিনেমাতে অভিনয় করছি না বর্তমানে। বেছে বেছে সিনেমার কাজ হাতে নিচ্ছি। এর বাইরেও নতুন কিছু কাজের পরিকল্পনা সাজাচ্ছি।’ বলেন শিরিন শিলা।

বিজ্ঞাপন

অন্যদিকে শিরিন শিলার আরও তিনটি সিনেমার শুটিংয়ের কাজ চলছে। সেগুলো হলো, ‘দ্য রাইটার, ‘ব্যাচেলর ট্রিপ’ এবং ‘ভালোবাসি তোমায়’।

বিজ্ঞাপন

জানা গেছে,  ঈদে তার অভিনীত নতুন ছবি ‘নদীর জলে শাপলা ভাসে’ মুক্তি পাবে। এ সিনেমার মাধ্যমে প্রথমবারে মতো আনিসুর রহমান মিলনের সাথে জুটি বেঁধেছেন শিরিন শিলা। সিনেমাটিতে মাঝির চরিত্রে আছেন মিলন ও তারামন বানু চরিত্রে শিলা অভিনয় করেছেন।

বিজ্ঞাপন

নির্মাতা মেহেদী হাসান পরিচালিত এ ছবিতে আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ছাড়াও আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), সব্রত, রেবেকা রউফ, আসমা ঝিলিক, এবং মাইশাসহ অনেকেই।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD