Logo

সুন্দরবনে ভয়াবহ আগুন

profile picture
জনবাণী ডেস্ক
৫ মে, ২০২৪, ০৪:৩০
সুন্দরবনে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

অন্তত ২ কিলোমিটারজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। সবাই নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যেভাবে আগুন ছড়িয়েছে সেটি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।”

বিজ্ঞাপন

সুন্দরবনের গহীনে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

শনিবার (৪ মে) ৩টা ৪০ মিনিটের দিকে এ আগুন লাগে।

বিজ্ঞাপন

জানা গেছে, স্থানীয় জেলেরা সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পান। পরে বন বিভাগ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিজ্ঞাপন

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব গণমাধ্যমকে বলেন, “অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৪টি টহল ফাঁড়ির বনকর্মীরা স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।”

বিজ্ঞাপন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. আবু তাহের মিয়া বলেন, “আমুরবুনিয়া ফাঁড়ির কাছেই আগুন লেগেছে। বেশ বড় এলাকা। অন্তত ২ কিলোমিটারজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। সবাই নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যেভাবে আগুন ছড়িয়েছে সেটি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।”

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (বাগেরহাট) মো. সাইদুল আলম চৌধুরী বলেন, “আগুনের খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD