Logo

হৃদয়ের অভিষেক ফিফটিতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

profile picture
জনবাণী ডেস্ক
৮ মে, ২০২৪, ০৩:০৭
হৃদয়ের অভিষেক ফিফটিতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের
ছবি: সংগৃহীত

এদিন দলের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৫৭ রান করেছেন তাওহিদ হৃদয়

বিজ্ঞাপন

চলমান সিরিজে প্রথমবার প্রথমে ব্যাট করতে নেমে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। লিটন-নাজমুলরা রান খরায় ভুগছেন! আর যার প্রভাব পড়ছে দলের ওপর। অবশ্য মিডল অর্ডার ব্যাটাররা আজও দারুণ ব্যাটিং করেছে। বিশেষ করে ব্যাটার তাওহিদ হৃদয়। তার অর্ধশতকে ভর করে দেড়শ ছাড়ানো সংগ্রহ পেয়েছে টাইগাররা।

মঙ্গলবার (৭ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করেছে শান্ত বাহিনী। এদিন দলের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৫৭ রান করেছেন তাওহিদ হৃদয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নতুন বলে বেশ ভুগেছেন বাংলাদেশের দুই ওপেনার ব্যাটার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। বিশেষ করে ব্লেসিং মুজারাবানিকে খেলতে অনেক বেগ পেতে হয়েছে তাদের। ধীর গতির শুরু করলেও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি লিটন দাস। ইনিংসের চতুর্থ ওভারের চতুর্থ বলে মুজারাবানিকে স্কুপ করতে গিয়ে ক্লিন বোল্ড হয়েছেন এই ওপেনার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৫ বলে ১২ রান।

তিনে নেমে দ্রুত সাজঘরে ফিরে গেছেন শান্ত। ৪ বলে ৬ রানের বেশি করতে পারেননি ক্যাপ্তান। লিটনের মতো থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তার উইলো থেকে এসেছে ২২ বলে ২১ রান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৬০ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন ব্যাটার হৃদয় ও জাকের। চতুর্থ উইকেটে এই দুইজনে মিলে জুটি গড়েন ৮৭ রানের। ৩৪ বলে টি-টোয়েন্টিতে অভিষেক ফিফটির দেখা পান তাওহিদ হৃদয়। তবে এরপর আর বেশিসময় টিকতে পারেননি তিনি। ৩৮ বলে ৫৭ রান করে আউট হয়ে ফিরে গেছেন হৃদয়।

জাকের আলি ফিফটির কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত মাইলফলক ছুঁতে পারলেন না। ৩৪ বলে করেছেন ৪৪ রান এই ব্যাটার। এছাড়াও মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন ৪ বলে অপরাজিত ৯ রান।

বিজ্ঞাপন

এমএল/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD