Logo

স্কুল-কলেজ খুললো আজ, প্রাথমিক খুলবে ৩ জুলাই

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুন, ২০২৪, ২২:৩০
স্কুল-কলেজ খুললো আজ, প্রাথমিক খুলবে ৩ জুলাই
ছবি: সংগৃহীত

ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কারণেই ছুটি কমানো হয়েছিল।

বিজ্ঞাপন

গ্রীষ্মকালীন ছুটি কমানোর পর দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বুধবার (২৬ জুন) খুলেছে। আর প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী ৩ জুলাই।

শিক্ষাপঞ্জি অনুসারে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান  আগামী ৩ জুলাই খোলার কথা ছিল। ওই দিন থেকেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরুর কথা রয়েছে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কারণেই ছুটি কমানো হয়েছিল।

বিজ্ঞাপন

এদিকে, বেসরকারি শিক্ষক নিবন্ধনের পরীক্ষা আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হবে বলে ওই দিনের মূল্যায়ন আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ছুটি কমানোর পাশাপাশি এখন থেকে শনিবার সাপ্তাহিক ছুটি কার্যকর থাকবে। তবে আগে থেকেই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন তৈরি করায় জুলাই মাসের শনিবারগুলোতে মূল্যায়ন চলবে। ফলে এ মাসে মূল্যায়নের দিনগুলোতে শনিবার ছুটি থাকছে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দু-দিন সাপ্তাহিক ছুটি থাকলেও এর আগে তীব্র তাপদাহের কারণে কয়েকদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় ঈদের আগে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল।

গেল ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD