Logo

কোটা আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে ভিডিও বার্তা দিলেন জামাল ভূঁইয়া

profile picture
জনবাণী ডেস্ক
৩ আগস্ট, ২০২৪, ২২:০৪
কোটা আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে ভিডিও বার্তা দিলেন জামাল ভূঁইয়া
ছবি: সংগৃহীত

জামাল সঙ্গে আহ্বান করেছেন যেন দেশের সম্পদের কেউ ক্ষতি না করে।

বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলননকে ঘিরে গোটা দেশে যে ব্যাপক সংঘর্ষ-সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে, তা দেখে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন অনেকেই।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে টেলিভিশন ও সংগীত অঙ্গনের অনেক তারকা ফেসবুকে পোস্ট করেছেন। কোটা আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন ক্রীড়াঙ্গনের অনেক খেলোয়াড়। বাদ যাননি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে এক ভিডিও বার্তা দিয়েছেন এই মিডফিল্ডার।  জামাল সঙ্গে আহ্বান করেছেন যেন দেশের সম্পদের কেউ ক্ষতি না করে।

বিজ্ঞাপন

ভিডিও বার্তায় জামাল ভূঁইয়া বলেছেন, “ছাত্রদের আন্দোলনকে সবাই সমর্থন করুন। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন দেশের সম্পদ আর মানুষের ক্ষতি কেউ না করে। দেশের সকল ছাত্রদের পক্ষে আমরা সবসময় আছি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেছেন, “সবাইকে অনুরোধ করব সচেতন থাকার জন্য। যেন কোনোভাবে কারও জানমালের ক্ষতি না হয়। আল্লাহ হাফেজ।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD