Logo

সাবেক সচিব জাহাঙ্গীর আলম ৫ দিনের রিমান্ডে

profile picture
জনবাণী ডেস্ক
২ অক্টোবর, ২০২৪, ০৩:১৯
সাবেক সচিব জাহাঙ্গীর আলম ৫ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমন্ডি এলাকায় আব্দুল মোতালিব (১৪) নামে এক কিশোর হত্যা মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক নজরুল ইসলাম ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো বেলাল হোসেনের আদালত এ আদেশ দেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, গেল ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে থাকা আবদুল মোতালেব নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরন করে। পরে ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার  সকালে রাজধানীর গুলশান থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD