Logo

সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক

profile picture
জনবাণী ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৪, ০৩:০৯
সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক
ছবি: সংগৃহীত

তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপোষ না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।

বিজ্ঞাপন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় প্রকাশ এবং এ-সংক্রান্ত ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের ২টি প্রিজন ভ্যানে তাদের তোলা হয়েছে। 

বুধবার (২৩ অক্টোবর)  বিকেল পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয়। 

বিজ্ঞাপন

এর আগে এদিন বেলা ৩টায় ফলাফল বাতিল ও পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন শতাধিক শিক্ষার্থী। পরবর্তীতে ছয় নাম্বার ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপোষ না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা। 

বিজ্ঞাপন

তখন আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

বিজ্ঞাপন

একাধিক শিক্ষার্থীদের কথা হলে তারা জানিয়েছেন, “আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।” 

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD